মদিনা, ৩১ মার্চ ২০২৬: পবিত্র মদিনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক Umrah & Ziyarah Forum 2026-এ অংশগ্রহণের মাধ্যমে ইত্তেহাদ এয়ার ট্রাভেলস আগামী ২০২৬-২৭ সিজনের ওমরাহ কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন করেছে।

ফোরামটিতে সৌদি আরবের শীর্ষস্থানীয় উমরাহ সেবা প্রদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এর ধারাবাহিকতায় ইত্তেহাদ এয়ার ট্রাভেলসের পক্ষ থেকে ‘شركة إشراق المدينة’ এবং ‘شركة مسار الفندقي’-এর সঙ্গে আনুষ্ঠানিক এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে।

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পক্ষ থেকে এই ওমরাহ চুক্তি সম্পন্ন করেন প্রতিষ্ঠানের পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

এই চুক্তির ফলে ভবিষ্যতে ওমরাহ যাত্রীদের জন্য আরও উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

চুক্তি স্বাক্ষরের সময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ বাশা, মুহাম্মদ জুবায়ের ফাত্তাহসহ সৌদি উমরাহ কোম্পানির বিভিন্ন গণ্যমান্য প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী জানান, আল্লাহ তাআলার রহমতে এই উদ্যোগ ওমরাহ যাত্রীদের জন্য কল্যাণ বয়ে আনবে এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটি সবসময় যাত্রীদের আস্থা ও বিশ্বাস ধরে রেখে সর্বোচ্চ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।