নিজস্ব প্রতিবেদক : বেসরকারি হজ্ব ব্যবস্থাপক মুসাফির ট্রাভেলস লি.-এর উদ্যোগে পবিত্র হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন ২০২৩ রাজধানীর সাংগ্রীলা-ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ কর্মশালায় চলতি বছর হজ পালনে আগ্রহী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রায় চার ঘন্টাব্যাপী হজের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক বর্ণনা এবং প্রশ্নের উত্তর দেয়া হয়। ‘তালবিয়া কীভাবে হজের প্রাণ’ শীর্ষক বিষয়ের ওপর ধারাবাহিক ভাবে প্রাণবস্ত আলোচনা করেন জামিয়াতু আম্মার ইবনে ইয়াসির রা. প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আম্মার এয়ার ট্রাভেলস-এর পরিচালক মাওলানা আবদুল্লাহ মীর। হজ¦ পালনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে আলোচানা করেন, মাওলানা মাহবুবুল হক জিলানী, মাওলানা মুফতি মশিউর রহমান, মাওলানা মুফতি ওয়ালি উল্লাহ খান, মাওলানা মুফতি এনামুল হাসান প্রমুখ।
ইত্তেহাদ এয়ার ট্রাভেলস-এর পরিচালক মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী এর পরিচালনায় এবং হাফেজ তাসবির রিদওয়ান-এর কুরআন তিলাওয়াতের মাধ্যমে হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সম্মানিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। এবং হাবের অর্থ সচিব আব্দুল কাদের মোল্লা। হজ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, মুসাফির ট্রাভেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম আতাউর রহমান।

মুহাম্মদ নুরে আলম সিদ্দিকী এর পরিচালনায় উপস্থিত নেতৃবৃন্দ
এসময় হজযাত্রীরা জানান, এই প্রশিক্ষণের ফলে তারা অনেক নতুন বিষয় জানতে পেরেছেন। এর মাধ্যমে হজ পালন সহজ হবে বলে মনে করছেন তারা। এসময় সকল হজ্বযাত্রীগণ উপস্থিত উলামায়ে কেরামদের আলোচানায় সন্তুষ্ট হন। এবং মুসাফির ট্রাভেলস লি.-এর জন্য দুআ করেন।
মুসাফির ট্রাভেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম আতাউর রহমান জানান, তারা প্রতি বছরই হজযাত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করে থাকেন। তিনি বলেন, অনেক হজযাত্রী আছেন নতুন। অনেকের বুঝতে সমস্যা হয়। এজন্য আমরা হাতেকলমে তাদের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি। আমরা হজযাত্রীদের সুবিধার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। হজের পুরো সময়টাই আমরা আল্লাহর ঘরের মেহমানদের সর্বোচ্চ খেদমত আঞ্জাম দেওয়ার চেষ্টা করে থাকি।

আলোচনা করছেন, মুসাফির ট্রাভেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম আতাউর রহমান
হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সম্মানিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, হজের সার্বিক দিকনির্দেশনার প্রদানের জন্য আমরা হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছি। যারা এর আগে হজ বা ওমরা পালন করেননি তারা সৌদিআরবের নিয়ম কানুন সর্ম্পকে জানেন না। তাই হজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য তথ্যপ্রযুক্তি ব্যবহারসহ সব বিষয়ে হজযাত্রীদের ধারণা দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় মুসাফির ট্রাভেলস লি.-এর উদ্যোগে হজ প্রশিক্ষণ কর্মাশালার আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। এসময় তিনি হজ¦ যাত্রীদের বিভিন্ন বিষের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

উপস্থিত সম্মানিত হজ্বযাত্রীদের একাংশ
হজ¦ পালনের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে জামিয়াতু আম্মার ইবনে ইয়াসির রা. প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও আম্মার এয়ার ট্রাভেলস-এর পরিচালক মাওলানা আবদুল্লাহ মীর বলেন, হজ ফরজ হওয়ার সঙ্গে সঙ্গেই আদায় করা। বিনা ওজরে বিলম্ব করা অনুচিত। বিলম্বের কারণে গুনাহ হবে। এ ছাড়া যেকোনো সময় মানুষের জীবনে অসুখ-বিসুখ, বিপদ, এমনকি মৃত্যুর ডাকও এসে যেতে পারে। এই মহাসৌভাগ্য চিরদিনের জন্য হাতছাড়া হয়ে যেতে পারে। হজ ফরজ হওয়ার পর বিলম্বের কারণে সামর্থ্য হারিয়ে ফেললে বা মৃত্যু হয়ে গেলে আল্লাহর দরবারে ভীষণ অপরাধী হিসেবে হাজির হতে হবে।
এসময়ে তিনি আরো বলেন, এ জন্যই হাদিসে যথাসময়ে হজ পালনের তাকিদ দেওয়া হয়েছে। বিশিষ্ট সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি হজ করার ইচ্ছে করেছে, সে যেন তাড়াতাড়ি তা আদায় করে নেয়। কারণ, যেকোনো সময় সে অসুস্থ হয়ে যেতে পারে বা বাহনের ব্যবস্থা না থাকতে পারে অথবা অন্য কোনো সমস্যার সম্মুখীন হতে পারে।’

হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সম্মানিত সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মুসাফির ট্রাভেলস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম আতাউর রহমান এবং আম্মার এয়ার ট্রাভেলস এর পরিচালক আবদুল্লাহ মীর
উল্লেখ্য! চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হবে। গত ২১ মে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।
এ বছর বাংলাদেশ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২২ হাজার ২২১ জন হজ পালনে যাচ্ছেন। এরমধ্যে মোট যাত্রীর অর্ধেক ৬১ হাজার ১১১ জন হজযাত্রী পরিবহন করবে বিমান। বাকি হজযাত্রীদের পরিবহন করবে সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস।







